নবাবগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ আরও ১৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৮ জুন ২০২০, ০৩:৫৩ পিএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৩ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, রবিবার রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ১৫ রোগী শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে কলাকোপা ইউনিয়নের ৪, চুড়াইনে ৪, জয়কৃষ্ণপুরে ২, যন্ত্রাইলে ২, বান্দুরার ১ ও আগলার ১ জন বাসিন্দা রয়েছে। এছাড়া ১ জন শ্রীনগরের বাসিন্দা।

ডা. অনুপ জানান, গত মঙ্গলবার (২ জুন) উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৮৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ রাতে পাওয়া ফলাফলে সেখান থেকে ওই ১৫ রোগী শনাক্ত করা হয়েছে।

এদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন ও মৃত্যুবরণ করেছেন ২জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত