চাঁদপুরে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২০, ০৩:২৩ পিএম

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ মে আব্দুল হাইকে হার্টের সমস্যা ও শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরে করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করলে পরীক্ষায় তা পজিটিভ আসে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ জানান, আব্দুল হাই মুন্সি করোনায় আক্রান্ত ছিলেন। ঢাকা থেকে লাশ আসলে স্বাস্থ্যবিধি মেনে আব্দুল হাই মুন্সির দাফন সম্পন্ন করা হবে কচুয়ায়। এ নিয়ে উপজেলায় ৫ জনের মৃত্যু হয়েছে।

চেয়ারম্যান আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, সাবেক এনবিআরেরর চেয়ারম্যান মো. গোলাম হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত