করোনাজনিত মেডিকেল বর্জ্যরে ব্যবস্থাপনা চেয়ে আইনি নোটিস

আপডেট : ১০ জুন ২০২০, ০২:১৪ এএম

করোনা চিকিৎসায় ব্যবহৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন ই-মেইলের মাধ্যমে স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়র ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের উদ্দেশ্যে এ নোটিস পাঠান।

এতে বলা হয়, করোনাভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দেশীয় বিশেষজ্ঞদের মতে এ ভাইরাস ব্যক্তি থেকে ব্যক্তি এবং এক জনগোষ্ঠী থেকে অন্য জনগোষ্ঠীতে সংক্রমিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত