করোনার অজুহাত দেওয়া সেই মানব পাচারকারী গ্রেপ্তার

আপডেট : ১০ জুন ২০২০, ০২:১৫ এএম

লিবিয়ায় মানবপাচার ও হত্যার ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা ৫ মামলার আলোচিত প্রধান আসামি জুলহাস সরদারকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 

লিবিয়ায় ঘটা হত্যাকাণ্ডের পরের দিনই তার বাড়িতে হামলা চালান স্থানীয়রা। তখন তিনি হামলা থেকে বাঁচতে নিজে করোনা আক্রান্ত বলে জানান। পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। তবে তার দুটি পরীক্ষায় করোনা ধরা পড়েনি। জুলহাস সরদার রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামের আবদুল মজিদ সরদারের ছেলে।

গত ২৮ মে লিবিয়ার মিজদাহ এলাকায় গুলি করে যে ২৬ বাংলাদেশিকে হত্যা করা হয় তাদের মধ্যে ছিলেন রাজৈর উপজেলার হোসেনপুর (বিদ্যানন্দী) গ্রামের মানিক হাওলাদারও। ঘটনার পরের দিনই মানিক হাওলাদারের বাবা শাহ আলম হাওলাদার বাদী হয়ে জুলহাস সরদারসহ চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত