নির্বাচিত সদস্যদের মতামত উপেক্ষাসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নের ১১ সদস্য। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযোগ দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, ইউপি চেয়ারম্যান মাহবুব আলম ক্ষমতার অপব্যবহার করে নির্বাচিত সদস্যদের মতামত ও স্বাক্ষর ছাড়াই পরিষদ পরিচালনা করে আসছেন। এ বিষয়ে কথা বলতে গেলে সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মোবাইল ফোনে বলেন, ইউপি সদস্যরা দরখাস্ত দিয়েছেন ভালো করেছেন। এ কথা বলেই তিনি সংযোগ কেটে দেন।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের লিখিত অভিযোগ পেয়েছি।
