এক সপ্তাহ পর ফলাফল

মৃত্যুর পর জানা গেল তিনি করোনায় আক্রান্ত ছিলেন

আপডেট : ১০ জুন ২০২০, ০৭:২১ এএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রামের নুরুল আমিন সরকার ওরফে ফুল মিয়া (৬৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার বিকেলে মারা গেছেন। পরে সেদিন সন্ধ্যায় জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। নুরুল আমিন সরকার ওরফে ফুল মিয়া ভাতগ্রামের শুকুর উদ্দিন সরকারের ছেলে ও রংপুরের শ্যামপুর সুগার মিলস লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল চারজনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল আমিন সরকার দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে ভুগছিলেন। দুই সপ্তাহ আগে জ্বর হলে বাড়ির পার্শ্ববর্তী একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নেন তিনি। এ সময় তাকে টাইফয়েড রোগের চিকিৎসা দেওয়া হয়। কিন্তু এতেও জ্বর ভালো না হলে তিনি ১ জুন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। পরে গত সোমবার সকালে তার গলা ব্যথা ও তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার আগেই তিনি বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত