করোনা উপসর্গ নিয়ে সাবেক কৃষি কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২০, ০৬:১৬ পিএম

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গাজীপুরের কোভিড ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যাক্তির (৭১) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তিনি মারা যান। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নার্সারি তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার মো. রফিুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ব্যাক্তির নাম জালাল উদ্দিন। তিনি গাজীপুর জেলা শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকার আলাল উদ্দিনের ছেলে। জালাল উদ্দিন করোনার উপসর্গ জ্বর, ঠান্ড, কাশি শ্বাসকষ্ঠ নিয়ে ৮ জুন ওই হাসপাতালে ভর্তি হয়। পরে মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলেও রিপোর্ট আসে নি। এছাড়া তার ডায়াবেটিক ও হার্টের সমস্যা ছিল।

উল্লেখ্য, এর আগে বুধবার দিবাগত রাতে এবং ২৩ মে (শনিবার) দিবাগত রাতে করোনায় আক্রান্ত দুই ব্যক্তি এবং উপসর্গ নিয়ে (৪ জুন) আরো এক ব্যাক্তি এ হাসপাতালে মৃত্যু বরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত