সুনামগঞ্জে একদিনে নতুন করে রেকর্ড সংখ্যক ৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের বেশির ভাগই ছাতক উপজেলার।
বুধবার রাতে জেলায় নতুন করে ৪৬ জন করোনায় আক্রান্ত শনাক্তসহ মোট আক্রান্ত ৩৯৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে ছাতক উপজেলায় ১৯, দোয়ারাবাজারে ৯, জামালগঞ্জে ৬, দক্ষিণ সুনামগঞ্জে ৬, জগন্নাথপুরে ৩, সুনামগঞ্জ সদরে ২ এবং দিরাই উপজেলায় ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলা মোট আক্রান্ত ৩৯৬ জন। আর মারা গেছেন ৩ জন। ৩ জনই ছাতক উপজেলার।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, বুধবার রাত সাড়ে ১১টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে বুধবার ২৮২টি নমুনা গ্রহণ করা হয়। ২৮২টি নমুনা পরীক্ষা করে ৪৬টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। যার সবগুলোই সুনামগঞ্জের।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ৩৯৬ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৬০৪ জন। আইসোলেশনে গেছেন ৩৯৬ জন।
এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ জন। আর মৃত্যবরণ করেছেন ৩ জন যাদের সবাই ছাতক উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলায় এটি সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সবাইকে সচেতন ও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে নয়তো ভয়াবহ বিপদ হতে পারে।
এদিকে আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যে জেলায় সুস্থ হয়ে হয়েছেন ৯৪ জন।
