ঝিনাইদহে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির করোনা পজিটিভ

আপডেট : ১২ জুন ২০২০, ১১:২৮ এএম

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজিটিভ এসেছে। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুরের বাসিন্দা ছিলেন।

শুক্রবার সকালে খুলনা পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

এই প্রথম ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেলেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, ৬০ বছর বয়সী ওই ব্যক্তি শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ৩ জুন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর ৭ জুন তিনি মারা যান।

শুক্রবার খুলনা থেকে আসা রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। করোনা পজিটিভ আসায় তার বাড়ি লকডাউন করা হবে। সেই সাথে পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত