মিথিলা ফারজানার সঙ্গে আড্ডা-গানে বাপ্পা ও রূপঙ্কর

আপডেট : ১৩ জুন ২০২০, ১১:০২ এএম

ঢাকা ও কলকাতার উল্লেখযোগ্য দুই সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও রূপঙ্কর বাগচী। এবার জনপ্রিয় উপস্থাপক ও সংবাদকর্মী মিথিলা ফারজানার সঞ্চালনায় তারা আসছেন গান ও আড্ডায়।

ইভেন্ট পেজ শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় এ ঘোষণা দিয়েছেন মিথিলা। জানান, তার সঞ্চালনায় ফেইসবুক লাইভে হাজির হচ্ছেন দুই তারকা শিল্পী। তাদের নিয়ে ‘এই আলো এই অন্তরাল’ শিরোনামের অনুষ্ঠান প্রচার হবে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায়।

সরাসরি অনুষ্ঠানটি দেখা যাবে মিথিলা ফারজানা ও এনটিভির ফেইসবুক পেজ থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত