করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার পর এখন অনেকটাই সেরে উঠেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার শরীরে পরীক্ষায় করোনাভাইরাস পাওয়া যায়নি।
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এন্টিজেন কিট দিয়ে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে ড. বিজন কুমার শীল জানিয়েছেন।
এদিকে, শনিবার হাসপাতালে জাফরুল্লাহকে দেখতে যান আলোকচিত্রী শহিদুল হক। এরপর ছবি শেয়ারিং এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্লিকারে নিজেদের দুটি ছবি পোস্ট করেন তিনি। পোস্টে লেখেন, জাফরুল্লাহ এখন সেরে উঠছেন। ছবিতে, তাদের দুজনকে "ফ্রি শহিদুল স্যালুট" দিতেও দেখা যায়।
গত বছর, আইসিটি আইনের মামলায় শহিদুল আটক হলে তার মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন জাফরুল্লাহ।
