গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিট চালু

আপডেট : ১৪ জুন ২০২০, ০৫:২৯ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম করোন  ইউনিট চালু ও সংক্রমিত রোগী ভর্তি করা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ জানান, ১৩ জুন থেকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিট চালু এবং সংক্রমিত রোগী ভর্তি শুরু হয়েছে, এই করোনা ইউনিট ১২ জনের ধারন ক্ষমতা রাখে পরবর্তীতে যা বৃদ্ধি করা হবে। এই করোনা ইউনিতে এক করোনা পজিটিব রোগীকে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তির শরীরে কয়েক দিন ধরে জ্বর, সর্দিসহ করোনার উপসর্গ দেখা দেয়। পরে ৮ জুন তাঁর করোনার নমুনা সংগ্রহ করা হয়।

শনিবার দুপুরে তাঁর করোনা পজিটিভ হিসেবে রিপোর্ট এলে বিষয়টি জানার পর জেলার সিভিল সার্জন মো. নুরুল ইসলামকে জানানো হয়। পরে সিভিল সার্জনের পরামর্শে আজ দুপুরে তাঁকে বাড়ি থেকে এনে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বকারটিলা গ্রামের বাসিন্দা।

আসিফ মাহমুদ আরও জানান, এই প্রথম করোনার আইসোলেশন ইউনিটে ওই রোগী ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ওই সিদ্ধান্ত অনুসারে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই তাকে চিকিৎসা দেওয়া হবে। ১৪ দিন পর পুনরায় তার নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।

এ নিয়ে গোয়ালন্দ উপজেলায় মোট ২৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এর মধ্যে ৫ জুন করোনায় মারা যান গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের শিক্ষক রিয়াজুল ইসলাম। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার তিন দিন পর করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গোয়ালন্দের মোট ১৩ জন আইসোলেশনে চিকিৎসাধীন। তবে বাকি ১২ জন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত