বগুড়ায় চিকিৎসক-সাংবাদিকসহ আরও ১২৮ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৫ জুন ২০২০, ০২:৩৭ এএম

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১০ চিকিৎসক, ৩ সাংবাদিক, নার্স ও পুলিশসহ ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

রবিবার রাতে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত চিকিৎসকদের মধ্যে করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজলও রয়েছেন।

তিনি জানান, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় যে ১২৮জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৭৮জন পুরুষ, ৪০জন নারী ও ১০ জন শিশু রয়েছেন।

এদিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ৯৪জন পজিটিভ, এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৬৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৪জনের ফলাফল পজিটিভ এসেছে।

এ নিয়ে বগুড়ায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় মারা গেছেন ১৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত