সুশান্ত সিংয়ের মৃত্যুতে স্তম্ভিত শচিন-কোহলিরা

আপডেট : ১৫ জুন ২০২০, ০৭:০৫ এএম

‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। নিজের বাসায় গতকাল তিনি আত্মহত্যা করেছেন। এই খবর শোনার পর ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সুশান্তের মৃত্যুর খবরে শোকাহত শচিন টেন্ডুলকার টুইটারে লিখেছেন, ‘স্তম্ভিত ও ব্যথিত সুশান্ত সিংহ রাজপুতের প্রয়াণের খবরে। এত তরুণ ও প্রতিভাবান অভিনেতা। পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা রইল।’ ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লিখেছেন, ‘সুশান্ত সিংহ রাজপুতের খবরে স্তম্ভিত। এটা মেনে নেওয়া খুব কঠিন। আত্মার শান্তি কামনা করছি। ওপরওয়ালা শক্তি দিন পরিবার ও বন্ধুদের।’ যুবরাজ সিং টুইটারে লিখেছেন, ‘এত অল্প বয়সে, এত সফল এক জন অভিনেতা। ওর মনের ভেতরে কী চলছিল, তা আমরা কেউই জানি না। বাইরে থেকে তো অন্য রকম লাগত।’ বিরেন্দ্র শেবাগ টুইটারে লিখেছেন, ‘জীবন খুবই ভঙ্গুর। এক জনের মনের ভেতরে কী চলছে, তা কেউ জানে না।’ ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত