সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক চিকিৎসকসহ আরও ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রবিবার রাতে জেলায় নতুন করে ৪১ জন করোনায় আক্রান্ত শনাক্তসহ মোট আক্রান্ত ৫৬৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে ছাতক উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক ড. মানস তালুকদারের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলায় ১৪, ছাতক উপজেলায় ১৬, জগন্নাথপুরে ১৩, দোয়ারাবাজারে ২, তাহিরপুরে ১ ও শাল্লা উপজেলায় ১ জন রয়েছেন। এ নিয়ে জেলা মোট আক্রান্ত ৫৬৬ জন। আর মারা গেছেন ৪ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, রবিবার রাত ১১টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে রবিবার ১৮৮টি নমুনা গ্রহণ করা হয়। ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪৮টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। যার সবগুলোই সুনামগঞ্জের।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ৫৬৬ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৬৮৯ জন। আইসোলেশনে গেছেন ৫৬৬ জন।
এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১১ জন। আর মৃত্যবরণ করেছেন ৪ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যে জেলায় সুস্থ হয়ে হয়েছেন ১১১ জন।
