সুনামগঞ্জে নতুন করে আরও ৮১ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৭ জুন ২০২০, ০৭:৩৬ এএম

সুনামগঞ্জে পুলিশ, স্বাস্থকর্মী ও সাংবাদিকসহ নতুন করে আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪২ জন। গত সোমবার রাত পর্যন্ত জেলাটিতে আইসোলেশনে আছেন ৬৪২ জন। কোয়ারেন্টাইনে আছেন আরও ৫৭৫৪ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ১১৭ জন। মারা গেছেন ৪ জন। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, সোমবার রাতে সিলেটের শাবিপ্রবির ল্যাবে ৭৯ ও ওসমানী হাসপতালের ল্যাবে ৪ জনসহ মোট ৮১ জনের করোনা শনাক্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত