করোনাকে জয় করে সুস্থ হলেন আরও ৫২ পুলিশ সদস্য

আপডেট : ১৭ জুন ২০২০, ০৯:১২ পিএম

দুই দিনে (১৬ ও ১৭ জুন) পুলিশের আরও ৫২ জন করোনা আক্রান্ত পুলিশ সদস্য করোনা ভাইরাসকে জয় করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।

তাদের নমুনা পরীক্ষা-নিরীক্ষা করার পর বিশেজ্ঞ চিকিৎসকগণ তাদের করোনা মুক্ত ও সুস্থ ঘোষণা করেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, বুধবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া পুলিশ সদস্যদের বিদায় জানান।

করোনায় আক্রান্ত সদস্যরা কেন্দ্রীয় রাজারবাগ পুলিশ হাসপাতাল (সিপিএইচ) ছাড়াও বিভাগীয় আধুনিক হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন।

আক্রান্ত পুলিশ সদস্যদের বিষয়ে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত চার সহস্রাধিকের বেশি করোনায় আক্রান্ত পুলিশ সদস্য করোনা মুক্ত হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পুনরায় পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত