অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাই ও কুমিল্লা লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত ১৫ জুন রাতে পাওয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তিনি কুমিল্লা শহরের ঝাউতলার বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
আবদুল হামিদের করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে এই নেতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী।
জানা গেছে, জ্বর ছাড়া আবদুল হামিদের শরীরে অন্য কোনো উপসর্গ নেই। তার পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।
