বাগেরহাটে ‘উগ্রবাদী’ সন্দেহে যুবক গ্রেপ্তার

আপডেট : ১৮ জুন ২০২০, ০৭:২৫ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জে উগ্র ও সন্ত্রাসবাদী কর্মকা-ে জড়িত সন্দেহে মোহাম্মদ আলী খান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার উত্তর সরালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় তার কাছে কোনো জিহাদি বই বা জঙ্গি তৎপরতা চালানোর কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। গতকাল বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, গত ১১ জুন মোহাম্মদ আলী নিজের ফেইসবুক আইডি এবং ইউটিউবে একটি ভিডিও আপলোড করে। ওই ভিডিও বার্তায় সে দেশের বিভিন্ন বাহিনীতে কর্মরত সদস্যদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে জিহাদের ঘোষণা দিয়েছে। এ জিহাদের জন্য মানুষের কাছে আর্থিক সহযোগিতাও চেয়েছে। ভিডিও বার্তাটি পুলিশের কাছে উগ্র ও জঙ্গিবাদী কর্মকা-ের অংশ বলে মনে হচ্ছে। তাই বিস্তারিত জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত