জয়পুরহাটে ব্যাটারিচালিত দুই অটোর মুখোমুখি সংঘর্ষে ফারজানা (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার গুয়াবাড়িঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। নিহত ফারজানা সদর উপজেলার আমদই দ-পানী এলাকার ফুল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, ফারজানা স্বামীর বাড়ি সদর উপজেলার হারাইল এলাকা থেকে আমদই দ-পানি বাবার বাড়ি যাওয়ার পথে গুয়াবাড়িঘাট এলাকা দুটি ব্যাটারিচালিত আটো’র মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান। সাথে থাকা অন্য ৪ জন যাত্রী আহত হন।
এ ব্যাপারে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন জানান, গুয়াবাড়ি এলাকায় দুটি ব্যাটারিচালিত অটো’র সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। ওই দুটি অটোকে ধরার চেষ্টা চলছে।
