আশুলিয়ায় নিখোঁজের ২২ ঘন্টা পর শিশুর ভাসমান লাশ উদ্ধার

আপডেট : ১৮ জুন ২০২০, ০৬:৩৮ পিএম

সাভারের আশুলিয়ায় ময়লাযুক্ত খালের পানিতে পড়ে গিয়ে নিখোঁজের ২২ ঘন্টা পর শিশু লাইসার (৬) ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে নিহতের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু পর বেলা ১১ টার দিকে নয়নজুলি খালের একটি নালার উপর নির্মিত ব্রীজের কাছে নিখোঁজ লাইসার মরদেহটি ভেসে উঠে। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা মৃতদেহটি উদ্ধার করে তার পরিবারে কাছে বুঝিয়ে দেন। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, আশুলিয়ার নয়নজুলি খালে পড়ে নিখোঁজ শিশুটির লাশ দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে পাওয়া গেছে। পরে শিশু লাইসার মরদেহটি তার বাবার কাছে হস্তান্তর 
নিখোঁজ লাইসা তার বাবা মুদি দোকানী মো. রাকিব ও গার্মেন্টসকর্মী মায়ের সাথে স্থানীয় মো. মাসুদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার জুসখোলা থানায়।

প্রসঙ্গত, বুধবার দুপুরে শিশু লাইসা তার বাবার দোকানে যাওয়ার সময় নয়নজুলি খালের ময়লাযুক্ত পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ার সার্ভিসের দুই সদস্যের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। টানা ৭ ঘন্টা চেষ্টা চালিয়েও নিখোঁজ লাইসার মরদেহটি খুজে না পেয়ে প্রথম দিনে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া দ্বীতিয় দিনের উদ্ধার অভিযান চলাকালীন বেলা ১১ টার দিকে শিশু লাইসার মরদেহটি ভেসে উঠে।

এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি উদ্ধার করে তার বাবার কাছে বুঝিয়ে দেয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত