পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি

আপডেট : ১৮ জুন ২০২০, ০৭:১৩ পিএম

করোনাভাইরাস শনাক্তে পিসিআর ল্যাব স্থাপন, হাসপাতালে আইসিইউ ইউনিট চালু ও চিকিৎসা নিশ্চিতকরনের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালন করেছে সুশীল সমাজ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। বুধবার সকালে শহরের চৌরাস্তায় করোনা প্রতিরোধে ঠাকুরগাঁওবাসীর ব্যানারে এ কর্মসুচি পালন করা হয়। 

এ সময় বক্তারা বলেন, করোনা ভাইরাস শনাক্তে অবিলম্বে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন ও আইসিইউ ইউনিট চালু করতে হবে। ল্যাব না থাকায় করোনা ভাইরাস সনাক্তে ফলাফল পেতে বিলম্ব হচ্ছে। এতে আক্রান্তরা সময় মতো সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। 

উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি ঠাকুরগাঁও শাখা সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, জেলা সিপিবির সহ-সাধারন সম্পাদক অ্যাড. আবু সায়েম আদিবাসী নেতা এ্যাড. ইমরান হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা ওয়াফু তপু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেয় আন্দোলনরতরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত