চিকিৎসক কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

আপডেট : ১৯ জুন ২০২০, ১২:৫৫ এএম

করোনাভাইরাসে আক্রান্ত খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের সিনিয়র কনসাল্ট্যান্ট ডা. প্রফেসর আব্দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তির জন্য তাকে নেয়া হয়। 

খুলনা জেলা করোনাভাইরাস সংক্রমণ রোধে গঠিত কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে গঠিত কমিটির সভাপতি হিসেবে আমার কাছে আব্দুল কাদেরকে ঢাকায় পাঠানোর জন্য মেডিকেল বোর্ড সুপারিশ করে। এরপর আমি স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলে তারা তাকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ঢাকা নেয়া হয়।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, ডা. আব্দুল কাদের কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বয়রাস্থ করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসারত ছিলেন। রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় উন্নত ব্যবস্থা সম্পন্ন হাসপাতালে ভর্তি হওয়ার জন্য করোনা টিমের মেডিকেল বোর্ড সুপারিশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত