পোশাককর্মীকে হত্যার পর স্বজনদের ফোন খুনির!

আপডেট : ১৯ জুন ২০২০, ০৬:১২ এএম

আশুলিয়ায় রত্না আক্তার (২১) নামে এক নারী পোশাকশ্রমিককে হত্যার পর ফোনে বিষয়টি তার স্বজনদের জানিয়েছে হত্যাকারী। পরে স্বজনরা পুলিশকে জানালে গত বুধবার রাত ১১টার দিকে আশুলিয়ার বেরন এলাকার বাবুল মিয়ার বাড়ি থেকে দরজা ভেঙে রতœার লাশ উদ্ধার করা হয়।

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার হলুদিয়া গ্রামের বাসিন্দা রত্না বেরন এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশ জানিয়েছে, হত্যাকারী ভাই পরিচয়ে রত্নার বাসায় যাতায়াত করত।

রত্নার স্বজনের বরাত দিয়ে আশুলিয়া থানার এসআই আল মামুন কবির জানান, গত মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। হত্যাকারী নিজে রত্নার আপন ভাই মঞ্জুরুল ইসলামকে হত্যা করার বিষয়টি ফোন করে জানায়। পরে মঞ্জুরুল আশুলিয়া থানাকে অবহিত করলে বুধবার রাতে ঘরের তালা ভেঙে রত্নার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মঞ্জুরুল আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন জানিয়ে এসআই মামুন বলেন, রত্নার লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে কথিত ভাইয়ের তথ্য দেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত