সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম মারা গেছেন

আপডেট : ১৯ জুন ২০২০, ০৬:১৯ এএম

সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য মো. রেজাউল করিম হেলাল (৫৭) ইন্তেকাল করেছেন। গত বুধবার রাত ১টা ৪০  মিনিটে রাজধানীর শ্যামলী সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে মারা যান  তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, রেজাউল করিম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

অ্যাডভোকেট রেজাউল করিম হেলাল ১৯৯৫ সালের ১২ আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার জন্য সনদপ্রাপ্ত হন। ১৯৯৭ সালের ৩ আগস্ট তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। ২০১৯ সালের ৭ জুলাই সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত