টঙ্গীতে নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানা, ৩ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৯ জুন ২০২০, ০৭:৩১ এএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালামাল জব্ধ ও ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল টঙ্গীর মিলগেট এলাকায় ডিসটিলারিস অ্যান্ড কেমিক্যালস লিমিটেড নামে একটি কারখানায় অভিযান পরিচালনা করে। পরে কারখানাটিতে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রাগ আইনের ১৯৪০ এর ১৮ (গ) ধারায় ৩ লাখ টাকা জরিমানা করেন এবং কারখানার প্রায় ৩০ লাখ টাকার মালামাল জব্ধ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত