লক্ষ্মীপুর সদরে ও রামগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ- জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট, ও গলাব্যথা নিয়ে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা ও ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে মারা যাওয়া বৃদ্ধা লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ইউছুপপুর গ্রামে বাসিন্দা। এইদিকে একই উপসর্গ নিয়ে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধার প্রচণ্ড জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথা ছিল। গত দুইদিন আগে সদর হাসপাতালের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেন। রাতে তার অবস্থা আরও গুরুতর হলে আজ সকালে নোয়াখালী হাসপাতালে তার মৃত্যু হয়।
রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নে ওই যুবক গত ১৫দিন থেকে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
সিভিল সার্জন আবদুল গাফ্ফার জানান, কয়েকদিন ধরে তাদের জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথা ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মৃত্যুর ঘটনায় ৪টি বাড়ির লকডাউনের নির্দেশনা দেয়া হয়েছে।
