চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ১৯ জুন ২০২০, ০৬:২৩ পিএম

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ভাগলপুর এলাকায় শহীদ শেখ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্যবসায়ী শহীদ শেখ সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া এলাকার ইব্রাহীম শেখের ছেলে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার সকাল পৌনে ১২টার সময় খানখানাপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী শহীদ শেখ। এ সময় তিনি ভাগলপুর সেবা ইটভাটার সামনে পৌঁছালে পেছন থেকে আসা অপর একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তিনি মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর আরো একটি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান শহীদ। 

তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে এ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত