লম্বায় ১১ ইঞ্চি। ওজন মাত্র ৪৬০ গ্রাম। দুবাইয়ের একটি প্রাইভেট হাসপাতালে জন্ম নেয়া এমন এক কন্যা সন্তান ‘ডাক্তারদের অবাক করে’ বেঁচে আছে। ইতিমধ্যে পরিবারের সঙ্গে সে বাড়িও ফিরেছে।
গালফ নিউজ জানিয়েছে, গত তিন মাস ধরে বাচ্চাটিকে বাঁচাতে চিকিৎসকেরা অক্লান্ত পরিশ্রম করেন। কিন্তু তারা ভাবতে পারেননি এই অস্বাভাবিক অবস্থায় জন্ম নিয়েও সে বেঁচে যাবে।
নবজাতকের মা আনিশা মেয়ের বেঁচে ফেরায় আপ্লুত, ’১১ মার্চ ও যখন পৃথিবীতে আসে দেখে আমি নিজে অবাক হয়েছিলাম। অনেক ছোট ছিল। ওকে বাঁচানো যাবে কি না, চিকিৎসকেরা তার নিশ্চয়তা দিতে পারছিলেন না।’
ভারতের মেয়ে আনিশা লেবানিজ স্বামীকে নিয়ে ৮ মার্চ হাসপাতালে ভর্তি হন।
পার্কভিউ হাসপাতালের চিকিৎসক মুদিত কুমার বলছেন, ‘মেয়েটি ২৪ সপ্তাহে জন্ম নেয়। অন্তত ১৬ সপ্তাহ আগে ডেলিভারি হওয়ায় আমরা চিন্তায় পড়ে যাই। আকার তো ছোট ছিলই ওজনও ছিল স্বাভাবিকের চেয়ে খুব কম।’
