করোনা উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২০, ১০:২৬ পিএম

পঞ্চগড়ে করোনা উপসর্গে আব্দুস সামাদ (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের জগদল বাজার এলাকার আফাজনগর গ্রামে। সে ওই গ্রামের নজমল হকের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য আজিজার রহমান জানায়, ডায়াবেটিক রোগে আক্রান্ত আব্দুস সামাদ কয়েক দিন যাবত জ্বর সর্দিতে ভুগছিলেন। শুক্রবার সকালে তার জ্বর সর্দি বেড়ে গেলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরী বিভাগে তার মুত্যু হয়। 

পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম তার মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে জানাযা শেষে লাশ দাফন করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত