সুশান্তের শেষকৃত্যে রিয়াকে দেখতে চায়নি অভিনেতার পরিবার

আপডেট : ১৯ জুন ২০২০, ১১:৪২ পিএম

সুশান্তের আত্মহত্যার খবর পাওয়ার পর অজ্ঞান হয়ে যান অঙ্কিতা লোখন্ডে। ছুটে যান সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করতে। কৃতি শ্যাননও হাজির হন সুশান্তের শেষকৃত্যে। কিন্তু রাবতা অভিনেতার শেষকৃত্যে হাজির হতে দেখা যায়নি রিয়া চক্রবর্তীকে। সুশান্তের মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখতে মুম্বাইয়ের কুপার্স হাসপাতালে যান রিয়া কিন্তু তিনি যাতে শেষকৃত্যে হাজির না হন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয় অভিনেত্রীকে। অর্থাৎ, সুশান্তের শেষকৃত্যে রিয়ার হাজিরা মেনে নেবেন না বলে প্রয়াত অভিনেতা পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়।

শুধু তাই নয়, সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা সিং এবং শ্বেতা সিং কৃতিও রিয়াকে ইনস্টাগ্রামে ফলো করতেন না। রিয়াও সুশান্তের দুই দিদিকে ইনস্টাগ্রামে ফলো করতেন না। অথচ সুশান্তের প্রাক্তন বান্ধবী কৃতি শ্যাননের সঙ্গে প্রিয়াঙ্কা এবং রিয়ার ভালো সম্পর্ক ছিল বলেও জানা যায়।

এদিকে রিয়া অন্য কারও দ্বারা প্রভাবিত বলে বিস্ফোরক মন্তব্য করেন জিয়া খানের মা। সুশান্তকে বিশ্বাস করানো হয়েছিল, তিনি অবসাদে ভুগছেন এবং তার চিকিৎসার প্রয়োজন। এবং সেই বিশ্বাস সুশান্তের মধ্যে রিয়াই নিয়ে এসেছিলেন বলেও দাবি করেন জিয়ার মা রাবিয়া খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত