ড্রেন থেকে ভূমিষ্ঠ না হওয়া শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২১ জুন ২০২০, ০২:০১ এএম

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সড়কের পাশের ড্রেন থেকে এক ভূমিষ্ঠ না হওয়া শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ধারণা করছেন, মায়ের গর্ভে শিশুটির বয়স আনুমানিক ৭/৮ মাস হয়েছিল।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ শহরের সিন্দুরখান সড়কের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, কে বা কারা শিশুটির লাশ ড্রেনে ফেলে গেছে। এ সম্পর্কে এলাকাবাসী কোনো তথ্য দিতে পারেননি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক ঘটনাটি নিশ্চিত করে  জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হয়তো গর্ভপাত করিয়ে শিশুটিকে ড্রেনে ফেলে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত