লকডাউনের উদ্দেশ্য সফল করতে স্বশাসিত স্থানীয় সরকার প্রয়োজন বলে মত দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। গতকাল শনিবার দলের সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে এই মত দেন।
বিবৃতিতে বলা হয়, করোনা আক্রান্ত রোগী খুঁজে বের করা, তাদের চিকিৎসা এবং আইসোলেশন, আক্রান্তদের সংস্পর্শে আসা কন্টাক্ট ট্রেসিং এবং তাদের কোয়ারেন্টাইন করাসহ করোনা নিয়ন্ত্রণ এক বিশাল কর্মযজ্ঞ। এটি বলপ্রয়োগের মাধ্যমে অর্জনের বিষয় নয়। করোনা মোকাবিলার কাজটি আরও নিবিড় ও সমাজঘনিষ্ঠ। এই কর্মকাণ্ড অনেক শ্রমসাধ্য এবং এই প্রক্রিয়া সমাজের প্রতিটি ব্যক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দাবি রাখে।
আ স ম রব বলেন, অঞ্চলভিত্তিক বা জোনভিত্তিক লকডাউনের উদ্দেশ্য সফল করতে হলে যে জটিল আর বিশাল কর্মকা- পরিচালনা করতে হবে তার উপযোগী কাঠামো বিদ্যমান শাসনব্যবস্থায় নেই।
