বিজন শীলের আশা

গণস্বাস্থ্য শিগগিরই কিট উৎপাদনের অনুমতি পাবে

আপডেট : ২২ জুন ২০২০, ০৬:৩৭ এএম

শিগগিরই জাতীয় ঔষধ প্রশাসন অধিদপ্তর গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তের কিট উৎপাদনের অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানী ডা. বিজন কুমার শীল। গতকাল রবিবার দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘শুধু আমরা নয়, সারা দেশের মানুষ এজন্য অপেক্ষায় আছে।’

বিজন শীল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল

কর্র্তৃপক্ষ কিট নিয়ে যে রিপোর্ট দিয়েছে তা পজিটিভ বলে মনে হয়েছে। বিএসএমএমইউ কিট পরীক্ষার ফলাফল জাতীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরে গত বৃহস্পতিবার জমা দিয়েছে। একইদিন আমাদেরও ফলাফলের কপি দিয়েছে। গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বৃহস্পতিবার রাতেই বিএসএমএমইউ’র ফলাফল পড়েছেন। একই সঙ্গে জাতীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরকে দ্রুত অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিএসএমএমইউতে করোনা কিট পরীক্ষার জন্য জমা দেওয়ার পর এর ওপর আমরা আরও কাজ করেছি। একইসঙ্গে অ্যান্টিজেন কিট জমা দেওয়ার পর নমুনা পরীক্ষার ত্রুটির কারণে তা ফেরত আনা হয়েছিল। এখন আবার জমা দেওয়ার জন্য প্রস্তুত করেছি। দুই-একদিনের মধ্যে তা বিএসএমএমইউতে জমা দেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত