বকেয়া মজুরির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি

আপডেট : ২২ জুন ২০২০, ১০:৩১ পিএম

নারায়ণগঞ্জের প্যারাডাইস ক্যাবল কারখানার শ্রমিকরা ১৩ মাসের বকেয়া মজুরির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

সোমবার সকাল থেকে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে দেখা যায়, অবস্থান কর্মসূচির পাশেই চলছে শ্রমিকদের রাতের খাবারের আয়োজন।

এর আগে শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে স্মারকলিপি প্রদান করতে গেলে পুলিশ বাধা প্রদান করে। পুলিশি বাধারমুখে শ্রমিকরা জাতীয় প্রেসক্লাবের অদূরে কদমফুল ফোয়ারার কাছে সড়কে সমাবেশ করে। পরে চার সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত