শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) তপন কুমার বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সরকারি ওষুধ চুরির অভিযোগে গত ৯ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে থেকে একটি গোয়েন্দা সংস্থার হাতে আটক হন তিনি।
এরপর পুলিশে সোপর্দ করার পর তপন কুমারের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
নার্সিং ইনস্টিটিউট সূত্রে জানা যায়, তপন কুমার সরকারি ওষুধ চুরি সিন্ডিকেটের অন্যতম সদস্য। দীর্ঘদিন ধরেই তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য বিনামূল্যে আসা বিভিন্ন ওষুধ চুরি করে বাইরে বিক্রি করতেন।
গ্রেপ্তার হওয়ার পর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত করা হয়।
তদন্তে চুরির সত্যতা পাওয়ায় রবিবার অধিদপ্তরের মহাপরিচালক তপন কুমারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন।
