আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল মঙ্গলবার সিলেটে সীমিত পরিসরে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকালে একে একে জেলা ও মহানগর আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুল খালিক, ফয়ুজল আনোয়ার আলাওল, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, হুমায়ুন ইসলাম কামাল, মাহফুজুর রহমান, আব্বাস উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি শামীম) ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালমা সুলতানা, আওয়ামী লীগ নেত্রী হেলেন আহমদ, রওশন জেবিন রুবা, মাধুরী গুণ, সাজেদা আক্তার প্রমুখ।
