বিশেষ ফ্লাইটে কলকাতা ফিরলেন আটকে পড়া ১৯ ভারতীয় নাবিক

আপডেট : ২৪ জুন ২০২০, ০১:৩৫ এএম

করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া ১৯ ভারতীয় নাবিক বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফেরত গেলেন।

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইটে করে ভারতীয় নাবিকরা কলকাতায় পৌঁছান।

নভোএয়ার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৩টি, যশোর ৩টি, সৈয়দপুর ৪টি ও সিলেট একটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত