ভারতের বিভিন্ন গ্রামাঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে বড় বড় শহরগুলো থেকে গ্রামে ফিরে যাওয়া অভিবাসী কর্মীদের মাধ্যমেই ভাইরাসের সংক্রমণ প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার পর্যন্ত করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত সাড়ে ৪ লাখের বেশি। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত ভারতে ২ লক্ষ ৫৪ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। ইতিমধ্যে মারা গিয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়ার পর আক্রান্তের দিক থেকে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়ছে ভারত।
ভারত সরকারের পরিকল্পনা সংস্থা নিতি আয়োগ জানিয়েছে, দেশের সবচেয়ে দরিদ্র ১১২টি জেলার মধ্যে ৯৮টিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
দ্য হিন্দুর সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৬৭১ জনে।
