ওয়াসার পানির বর্ধিত দাম

হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত আবেদনের ওপর পরবর্তী শুনানি ৩০ জুন

আপডেট : ২৪ জুন ২০২০, ০৬:২১ এএম

ওয়াসার পানির বর্ধিত দাম আদায়ের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেনি সুপ্রিম কোর্টের ভার্চুয়াল চেম্বার আদালত। এই আবেদনের ওপর গতকাল মঙ্গলবার আংশিক শুনানি শেষে আগামী ৩০ জুন পরবর্তী শুনানির জন্য রেখেছেন চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এক আদেশে গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ঢাকা ওয়াসার পানির ২৫ শতাংশ বর্ধিত দাম আদায়ের ওপর আগামী ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়। পরে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে ওই দিনই চেম্বার আদালতে ওয়াসার পক্ষে আবেদন করা হয়। ভিডিও কনফারেন্সে ওয়াসার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম। যিনি রাষ্ট্রেরও প্রধান আইন কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত