দক্ষিণের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বাতিল করলেন কিম

আপডেট : ২৪ জুন ২০২০, ০১:৩২ পিএম

উত্তর কোরীয় নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বুধবার এ কথা জানিয়েছে বলে বাসস জানায়।

উত্তর কোরিয়া বিরোধী লিফলেট ছড়ানোর দায়ে সম্প্রতি পিয়ংইয়ং সিউলের তীব্র সমালোচনা করে আসছে।

উত্তর কোরিয়ার পক্ষত্যাগকারীরা সাধারণত সিউল সীমান্তে পিয়ংইয়ং বিরোধী এসব লিফলেট ছড়ায়।

এদিকে গত সপ্তাহে উত্তর কোরিয়া তাদের সীমান্তের অংশে দুই কোরিয়ার সম্পর্কের প্রতীক লিয়াজোঁ অফিস গুঁড়িয়ে দিয়েছে।

ওই সময়ে দেশটির সেনাবাহিনী বলেছিল, তারা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একাধিক সেনা পদক্ষেপ নেবে।

কিন্তু উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়েছে, মঙ্গলবার সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে কিম দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন।

এ বিষয়ে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।

এদিকে উত্তর কোরিয়া আরও বলছে, পাল্টা পদক্ষেপ হিসেবে তারা সিউল বিরোধী লাখ লাখ লিফলেট দক্ষিণ কোরিয়ায় পাঠানোর জন্য প্রস্তুত রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত