কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের মধ্য বড়ভিটা গ্রামে বজ্রপাতে রত্না রানী রায় (৪৫ ) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গরু নিয়ে মাঠ থেকে ফেরার সময় এ ঘটনা ঘঠে।
পুলিশ ও এলাকার মানুষজন জানান, বজ্রপাতে নিহত গৃহবধূ উপজেলার এবং গঙ্গারহাট শাখা পোষ্ট অফিসের মাষ্টার ও কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মধুসূদন রায়ের স্ত্রী। সে, তার স্বামী ও ৩ কন্যা সন্তানসহ কিছুদিন আগে মধ্য বড়ভিটা গ্রামে বাবা রমেশ চন্দ্র রায়ের বাড়িতে যান। সেখানে অবস্থানকালে বুধবার দুপুর ২ টার দিকে বৃষ্টি শুরু হয়। বাড়ির সামনের মাঠে গরু আনতে গেলে, হঠাৎ তার উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে রত্না রানী রায়ের মৃত্যু ঘটে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
