সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পৌর সদরের আন্ধারকোটাপাড়া মহল্লার বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা.ইউনুস আলী খান (৭৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি গত ১০জুন করোনায় আক্রান্ত হয়ে ঢাকার তেজগাঁও ইমপালস হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি মৃত্যুকালে তিন মেয়ে, নাতি নাতনী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক এমপি চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু, সিরাজগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহু প্রমুখ শোক প্রকাশ করেন।
