শাবিপ্রবি

শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন

আপডেট : ২৬ জুন ২০২০, ০৮:০১ এএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বিশ^বিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ^বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল। 

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সাড়ে ১১টায় মাহির চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য আবেদনের একটি কপি সিলেটের জালালাবাদ থানায় পাঠানো হয়েছে।’

জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে মামলা প্রত্যাহারের বিষয়ে একটি আবেদনপত্র পেয়েছি। আমরা সেটি আদালতে পাঠাব।’ 

গত ১৫ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেইসবুকে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ এনে জালালাবাদ থানায় অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত