করোনায় আ.লীগ নেতা হাসান জামিল সাত্তারের মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২০, ০৮:০৩ এএম

কেন্দ্রীয় বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাসান জামিল সাত্তার (৭০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসান জামিল সাত্তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও এক ভাইসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। বৃহত্তর দাউদকান্দির বর্ষীয়ান নেতা দানবীর হাসান জামিল সাত্তার বৃহত্তর দাউদকান্দিতে বেহাল আওয়ামী লীগকে সুসংগঠিত করেন। ২০০১ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।

হাসান জামিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন। আজ শুক্রবার বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে দাউদকান্দির হাসানপুরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ সুবিদ আলী ভূঁইয়া, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত