মোহাম্মদপুরে অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ২৮ জুন ২০২০, ০১:৪৬ এএম

রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃতরা হলেন- মফিজউদ্দিন মফি, আনোয়ার ও আরিফ।

শনিবার রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের পাশে তাদের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবি, তারা মাদক ব্যবসায়ী ও ভুমিদস্যু। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হবে।

র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী দেশ রূপান্তরকে বলেন, মফিজউদ্দিন কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগী। এই এলাকায় যত ভূমি দখল হয় সব তারা নিয়ন্ত্রণ করে। আমরা মূলত ফেনসিডিলের চালান নিয়ন্ত্রণ ও বিতরণ করার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার কার্যালয়ে গিয়ে ১৪ বোতল ফেনসিডিল পাই।

এছাড়া তার কোমরে অস্ত্র পাওয়া গেছে। অস্ত্রের লাইসেন্স দেখালেও ৫০ রাউন্ড গুলির মধ্যে ২৫ রাউন্ড ব্যবহার করেছে, তার কোনো হিসাব দেখাতে পারেননি। এসএমজির ৬ রাউন্ড গুলিও তার কাছে পাওয়া গেছে। তবে এসএমজির সন্ধান এখনও পাওয়া যায়নি। চাপাতি, রামদা, হকিস্টিক পাওয়া গেছে। কার্যালয়টি তারা টর্চার সেল হিসেবে ব্যবহার করত।

তিনি বলেন, মফিজউদ্দিন মফি মূলত অস্ত্র ভাড়া দিয়ে থাকে। ঢাকা উদ্যানসহ বিভিন্ন এলাকায় এ অস্ত্র সে ব্যবহার করে চাঁদা তুলত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত