শেষকৃত্যে যোগ দিয়ে আইসোলেশনে উইন্ডিজ কোচ

আপডেট : ২৯ জুন ২০২০, ০৭:৩৩ এএম

ইংল্যান্ডে কোনো এক শেষ কৃত্যে যোগ দিয়েছিলেন উইন্ডিজ কোচ ফিল সিমন্স। তাই ১৪ দিনের আইসোলেশনে থাকতে হচ্ছে তাকে। ওল্ড ট্রাফোর্ডে নিজের হোটেল রুমেই আইসোলেশন পিরিয়ড পার করবেন এই কোচ। গত শুক্রবার ওই শেষকৃত্যে যোগ দেওয়ার পর থেকেই আইসোলেশন শুরু হয়েছে সিমন্সের। তবে কোচ না থাকলেও দলের অনুশীলনে কোনো ত্রুটি বা ঘাটতি হবে না বলে জানিয়েছেন তরুণ পেসার আলজেরি জোসেপ। দলের সঙ্গে পুনরায় যোগ দিতে হলে সিমন্সকে আবার দুটি করোনা টেস্ট করাতে হবে। দুবারই টেস্টের ফল নেগেটিভ এলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। কোচ না থাকলেও কোনো সমস্যা নেই জানিয়ে পেসার জোসেপ বলেন, ‘কোচের না থাকা আমাদের প্রস্তুতিতে কোনো বাধা সৃষ্টি করবে না। আমাদের প্রত্যেকের কী কাজ তা বলে দেওয়া আছে। এছাড়া আমাদের বেশ বড় কোচিং দল আছে যারা প্রত্যেকে একে অপরের প্রতি খুবই যতœশীল। তাই সিমন্স না থাকলেও খুব একটা সমস্যা হবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত