দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটোসাংবাদিক রেহেনা আক্তার (৩২) ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বড় ভাই ফটোসাংবাদিক ফজিত শেখ বাবু তার মৃত্যুর সংবাদটি জানান। মৃত্যুকালে তিনি স্বামী বাচ্চু মিয়া ও দুই কন্যাসন্তান রাদিয়া ইসলাম (১৫) ও রাবাব ইসলামসহ (৩) আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রেহেনা আক্তার দৈনিক ইত্তেফাকের আগে পাক্ষিক অনন্যা, বাংলা নিউজ টোয়েন্টিফোর অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেন। তার জানাজা রাত ১০টায় রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ৮নং ওয়ার্ড বিবিএস মাঠ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার পর গ্রামের বাড়ি ডেমরায় বাবার কবরের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা গভীর শোক জানান।
×
