গাইবান্ধায় দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। তবে নদ-নদীগুলোতে পানি কমতে শুরু করায় নতুন করে আর কোন ইউনিয়ন প্লাবিত না হলেও বন্যাকবলিত হয়ে পড়ছে গ্রামের পর গ্রাম। ফলে বন্যাকবলিত সদর উপজেলা, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ২৬টি ইউনিয়নের এক লাখ ২২ হাজার ৩২০ জন পানিবন্দি অবস্থায় আছে।
বন্যাকবলিত সব ইউনিয়নে ত্রাণ বিতরণ শুরু না হওয়ায় চরম খাদ্যকষ্টে ভুগতে হচ্ছে মানুষকে। সেইসাথে নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির অভাবে বন্যাকবলিত এলাকাগুলোয় দেখা দিয়েছে ডায়রিয়াসহ পেটের বিভিন্ন অসুখ।
গাইবান্ধায় বুধবার সন্ধ্যা ৬টায় বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপরে ছিল ব্রহ্মপুত্র নদের পানি ও ৪৭ সেন্টিমিটার উপরে ছিল ঘাঘট নদীর পানি।