হামলা, ভাঙচুরের অভিযোগ

লালমনিরহাটে ইউপি চেয়ারম্যানসহ ৯ আসামির আত্মসমর্পণ

আপডেট : ০২ জুলাই ২০২০, ০১:৪২ এএম

টিসিবির ডিলারের দোকানে ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলীসহ (৫৫) ৯ আসামি গতকাল বুধবার সকালে থানায় আত্মসমর্পণ করেন। পরে আদিতমারী থানার পুলিশ তাদের আদালতে পাঠায়। তবে আসামিদের জামিন আবেদন যথাসময়ে আদালতে জমা না হওয়ায় গতকাল শুনানি হয়নি। আজ বৃহস্পতিবার জামিন শুনানি হতে পারে বলে আদালত পুলিশের এসআই আবু মুসা জানান।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৮ জুন সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান শওকত আলী দলবল নিয়ে নুরবক্তের টিসিবির দোকানে হামলা ও ভাঙচুর চালান। তারা  নুরবক্তকে মারপিট করে টিসিবির পণ্য বিক্রির ২ লাখ টাকা ছিনিয়ে নেন। আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় ইউপি চেয়ারম্যান শওকত আলীসহ ৯ আসামি থানায় আত্মসমর্পণ করলে তাদের আদালতে সোপর্দ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত